সোমবার,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় প্রবাসী রায়হান ঠাকুরের পক্ষ থেকে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা গ্রামের প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের জৈষ্ঠ্য সন্তান মোহাম্মদ রায়হান ঠাকুরের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে লক্ষ্মীপাশাস্থ রায়হান ঠাকুরের নিজ বাড়িতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর  নজরুল,  সাংবাদিক মো. খাইরুল ইসলাম, কাজী ইমরান, সমাজকর্মী সোহেল রানা লাক্সমি, সাজ্জাদ সিকদার, আনিচুর রহমানসহ প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে , ছোলা, বেসন, চিনি, তেল, খেজুর, মুড়ি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা