সোমবার,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যমুনায় নৌকা ডুবিতে দুই দিন ধরে কৃষক শ্রমিক নিখোঁজ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় এক কৃষি শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শ্রমিক আলী আলম (২৯) বেলকুচি উপজেলার বওড়া গ্রামের শমসের মোল্লার ছেলে।
মঙ্গলবার সকালে চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুর চর থেকে মুরাদপুর যাবার পথে নৌকা ডুবিতে এ ঘটনা ঘটে।
নিখোঁজের ভাতিজা রাব্বি জানান, গাছচাপরি চরে তামাকের খেতে দিনমজুরি করতেন আলী আলম।  মঙ্গলবার সকালে ছোট নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিলো। স্রোতে নৌকা ডুবে গেলে অন্য যাত্রীরা তীরে উঠলেও সে উঠতে পারেনি।
পরে বেলকুচি ফায়ারসার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। দুদিন ধরে আলি আলম নিখোঁজ রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা