রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগর কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাডভোকেট মোর্শেদ আলম খোকন

কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট মোর্শেদ আলম খোকন নির্বাচিত হয়েছেন। তাঁর এ দায়িত্বপ্রাপ্তির খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব, সততা ও সমাজকল্যাণে তাঁর সক্রিয় ভূমিকার ফলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও স্থানীয়রা প্রত্যাশা করছেন।

বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোর্শেদ আলম খোকনের সফল দায়িত্ব পালন কামনা করেছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতার জন্য দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা