মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাসিক কল্যাণ সভা ও জানুয়ারি/২০২৬ মাসের আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল ১১টায় পুলিশ লাইনস হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
সভায় পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও দাপ্তরিক বিষয়াদি নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
এ সময় অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রফিকুজ্জামান, এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল মজিদ, এসআই (নিরস্ত্র) মোঃ আসলাম হোসেন এবং পানিবাহক মোঃ সাইদুর রহমানকে। পুলিশ সুপার তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করেন এবং সুস্বাস্থ্য ও সফল ভবিষ্যৎ কামনা করেন।
মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবং সার্কেল অফিসার ও থানার অফিসার ইন-চার্জদের আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার, জেলার সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইন-চার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন