মঙ্গলবার,২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সহযোগিতার আহবান- এমপি জাহান্দার

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বসবাসরত সকল নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। আজ ৬ জুন শনিবার সকালে শকুনী লেকের দক্ষিণ  পাড়ের সার্কিট হাউস চত্বর থেকে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে একটি  রেলিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জেলার সকলের সচেতনতা ও সহযোগিতার ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা প্রশাসনের একা সম্ভব নয়।
এসময় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব, মাদারীপুর পৌরসভার স্বাস্থ বিভাগের কর্মকতা ও কর্মচারী, বিভিন্ন সরকারী –বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানসহ  গণ্যমান্য ব্যক্তিবর্গ। রেলিতে  অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন