রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরবে এতিম শিক্ষার্থী ও বিধবা মাতাদের মাঝে নগদ অর্থ বিতরণ

সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ২৪ জুন (মঙ্গলবার) বিকাল ৫ ঘটিকায় ভৈরবের হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ৩০ জন এতিম শিক্ষার্থী ও বিধবা মাতার মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সাঈদ উদ্দিন খান। সম্প্রতি এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলহাজ্ব মোঃ সাঈদ উদ্দিন খান বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, “এতিম শিশুদের শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করলে তারা একদিন দেশের সম্পদে পরিণত হবে।” অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাজীবন থেকে শুরু করে অবসর গ্রহণের পরও আলহাজ্ব মোঃ সাঈদ উদ্দিন খান বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তাঁর এ উদ্যোগ এতিম শিশু ও বিধবা মাতাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান সময়ে এ ধরনের সহায়তা তাদের নিত্যপ্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সাঈদ উদ্দিন খানকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা