সোমবার,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন

 সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ড বেলকুচি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রী কলেজে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন উক্ত কলেজের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
 বেলকুচি মডেল ডিগ্রী কলেজ চত্বরে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন শেষে অত্র কলেজের অফিস কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন, এসময় তিনি তার শুভেচ্ছা বক্তব্যে কলেজের বিভিন্ন বিষয়ে উন্নয়ন মুলুক আলোচনা তুলে ধরে নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম এর নিকট কলেজ সরকারি করণসহ নতুন করে আরও একটি ৪তলা ভবনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন।
শহীদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, ইতিমধ্যে এই কলেজে উন্নয়নের স্বার্থে আমি একটি একতলা ভবন বরাদ্দ দিয়েছি যেটা টেন্ডার প্রক্রিয়াধীন অবস্থায় আছে।শহীদদের স্মরণে ও কলেজের সৌন্দর্য রক্ষার্থে শহীদ মিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেনের অনুরোধে আমি আমার নিজ উদ্যোগে এই শহীদ মিনারের শুভ উদ্বোধন করলাম। আমি যেহেতু এই কলেজে কিছুদিন সভাপতির দায়িত্ব পালন করেছি তাই এই কলেজের প্রতি আমার মায়া মহব্বত রয়েছে এজন্য এই কলেজের উন্নয়ন আমার নজরে থাকবে, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন এলাকার সকল উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে থাকতে পারি এজন্য আমি আপনাদের দোয়া চাই।
উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন বেলকুচি মডেল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ গোলাম আযম, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক,  বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ মনোয়ার হোসেন শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদ, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা