বিশ্বকাপ ফাইনাল: ট্রাম্পের উপস্থিতিতে নজিরবিহীন নিরাপত্তা, স্টেডিয়ামে ঢুকতে দর্শকদের চরম ভোগান্তি

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি নিশ্চিত হওয়ায় এই ম্যাচটিকে ‘ন্যাশনাল স্পেশাল সিকিউরিটি ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যার ফলে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮২,৫০০ হলেও, প্রবেশের এই ধীরগতির প্রক্রিয়ার কারণে নির্ধারিত সময়ের মধ্যে সব দর্শক গ্যালারিতে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। মাঠের কর্মী এবং সাংবাদিকদের জন্যও তল্লাশি প্রক্রিয়া অত্যন্ত জটিল করে তোলা হয়েছে, যেখানে স্বল্প সংখ্যক স্ক্যানার ও তল্লাশি কর্মীর কারণে দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে স্টেডিয়ামের চারপাশ ও আকাশসীমাকে সর্বোচ্চ সতর্কতার আওতায় আনা হয়েছে। স্টেডিয়ামের আশপাশের আকাশসীমায় অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা পর্যবেক্ষণে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন রাখা হয়েছে। পুরো এলাকা ঘিরে হাজার হাজার সিক্রেট সার্ভিস এজেন্ট কাজ করছেন এবং স্টেডিয়ামের ছাদে স্নাইপার মোতায়েন করা হয়েছে।

ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগে থেকেই আকাশপথে হেলিকপ্টার টহলসহ হাজার হাজার সিক্রেট সার্ভিস এজেন্ট মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে তার অফিশিয়াল হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’–এ করে স্টেডিয়ামে পৌঁছাবেন। ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন