বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মাদককে না বলুন, মাদকমুক্ত ফুলবাড়ী চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জনসচেতনতামূলক মাদকবিরোধী র‍্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন বুধবার ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে জমায়েত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম মতি,
সহ-সভাপতি নাজমুল হক নাজিম, সহ-সভাপতি আলহাজ্ব নবীউল ইসলাম,
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মর্তুজা হক অস্টিন,
উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ,সদস্য সচিব মাহবুবুর রহমান।
এছাড়াও স্থানীয় পার্বতীপুর স্টান হতে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মুকুল,যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান,যুগ্ন আহ্বায়ক সাজেদুর রহমান সাজুর নেতৃত্বে একটি মিছিল বের হয়।
বক্তারা বলেন,মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ ফুলবাড়ী বিনির্মাণ সম্ভব হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন