ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের সঙ্গে সমন্বয় করে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আলফাডাঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কোষাধ্যক্ষ তাহের আহম্মেদ শুভ।
আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করতে প্রয়োজনীয় সবকিছু করার ঘোষণাও দিয়েছেন তিনি।
আজ ১১ আগষ্ট, মঙ্গলবার, তাহের আহম্মেদ শুভ বলেন, “বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল। আগামী দিনের বিএনপি হবে আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।
এ সময় তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রেখে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তাহের আহম্মেদ শুভর প্রত্যাশা, দলীয় নেতাকর্মীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে বিএনপি আরও সুসংগঠিত হয়ে জনগণের পাশে দাঁড়াবে।


