মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর উপলক্ষে নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করতে দিনাজপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ৯টায় দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর যাতে নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতি জননিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং ভিআইপি নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও ডিউটিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন