পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত

নওগাঁর পোরশা উপজেলার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি-কে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “ভালো কাজ করতে টাকা লাগে না; আন্তরিকতাই যথেষ্ট। ছোট বাচ্চাদের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেওয়া, গাছ লাগানো—এরকম আরও অনেক ভালো কাজ রয়েছে যা সমাজকে বদলে দিতে পারে।” তিনি সকলকে নিজ নিজ জায়গা থেকে মানবিক ও সামাজিক ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
 অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শাকিল যাবেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা এবং উপজেলা যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন শাহ্, জালুয়া ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মেম্বার সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন