পোরশায় ভুটভটি ও মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক আহত

অফিসের বিশেষ কাজে মোটরসাইকেলযোগে নওগাঁর উদ্দেশ্যে রওনা হওয়ার পর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দুই যুবক। বৃহস্পতিবার (১৬/০৭/২৬) সকালে শিশা রোডের মেধার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন তারা। পথিমধ্যে শিশা রোডের মেদার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে এখন তারা পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পোরশা  রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন