পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের পরীক্ষা পরিদর্শনে ইউএনও

নওগাঁর পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদে মৌখিক ও ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা শুরু হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টা থেকে নিতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম। এ সময় তিনি পরীক্ষার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড শুমারি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় প্রার্থীরা অংশ নিচ্ছেন। প্রশাসন সূত্রে জানানো হয়, সম্পূর্ণ নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে যোগ্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচন করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন