গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে গাজীপুরের পূবাইল থানাধীন ইছালী ব্রীজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, নর্দমা ও ফুটপাত নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার ০৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এই কাজের উদ্বোধন করেন গাজীপুর-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ কে এম ফজলুল হক মিলন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার।
গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তাগুলি প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ”।
এর আওতায় ১. ইছালী ব্রীজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত রাস্তা প্রশস্তকরণসহ বিসি/আরসিসি দ্বারা উন্নয়ন।
২.একই রাস্তায় নর্দমা ও ফুটপাত নির্মাণ।
এই কাজ বাস্তবায়ন করছে গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর। নির্মাণ সংস্থা হিসেবে দায়িত্ব পেয়েছে কে-বি এন্ড সি (জেভি)।
এলাকাবাসী জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। রাস্তা প্রশস্ত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত হলে পূবাইলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


