রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত

আজকের বৃক্ষরোপন আগামীর নির্মল সবুজ ক্যাম্পাস ও বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের  আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের উপ আঞ্চলিক  কেন্দ্রে অফিস প্রাঙ্গনে এই  বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া  তালুকদার প্রশাসনিক কর্মকর্তা
মোঃ সানাউল্লাহ, সেকশন অফিসার
আনোয়ার হোসেন , সেকশন অফিসার
মোঃ গোলাম মোস্তফা  সহ কর্মকর্তা ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
পরিবেশকে বাসযোগ্য রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দিতে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা কার্যক্রমেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা সবুজ ক্যাম্পাস ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু ১ হাজার ৭৮৫ কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। জেলার ৬টি উপজেলায়

অধ্যাপক আবদুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজের ২০২৬