নওগার পোরশায় গাঁজাসহ গ্রেফতার-১

নওগাঁর পোরশায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুর রাজ্জাক (৬০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
​ বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত্যু কিনা মন্ডলের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  অফিসার ও সঙ্গীয় ফোর্স  তাঁতিপাড়া গ্রাম এলাকায় মাদক বিক্রয়কালে একটি অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ আব্দুর রাজ্জাককে আটক করে এবং তার দেহ তল্লাশি চালায়। দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচায় সাদা পলিথিনে মোড়ানো ১৬৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৭ ৬০ টাকা। থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।
​ পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে আটককৃত  আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন