দেশের সব সমুদ্র বন্দরে স্থানীয় সতর্ক সংকেত

মঙ্গলবার ৭ জুলাই এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝারখন্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমান সুস্পষ্ট লগুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এটি আরো পশ্চিম -উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য  বিরাজ করছে।
এছাড়াও, সমুদ্রবন্দর সমূহ,  উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন  বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এবং আবহাওয়া  অধিদপ্তর সূত্রে জানা যায় , চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত  দেখিয়ে যেটা বলা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন