মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহে পুলিশি নজরদারি জোরদার

দিনাজপুর জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের এ উদ্যোগে ইতোমধ্যে তেল সরবরাহ ও বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ পেট্রোল পাম্পগুলোতে সার্বক্ষণিক পুলিশি উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এর ফলে তেল বিক্রিতে অনিয়ম, অতিরিক্ত ভিড়, বিশৃঙ্খলা ও কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
পাম্প এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। একই সঙ্গে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে, নিরাপদে ও সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারেন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা পুলিশের এই তৎপরতায় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকবে এবং জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।প্রকাশক

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন