ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালের বিভিন্ন বেডের বেডশিট, রোগীদের ব্যবহৃত শয্যার অবস্থা এবং ছাড়পোকাসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বসহকারে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন