ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও তরুণরা অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে প্রেস ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবন ও সুস্বাস্থ্য রক্ষা, শিক্ষা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বছরের অর্ধেক সময়ই অচল ধানুয়া কামালপুর স্থলবন্দর রাজস্ব হারাচ্ছে সরকার, কর্মহীন ৮ হাজার শ্রমিক-ব্যবসায়ী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর যেন এখন অস্তিত্ব সংকটে।