জয়পুরহাটের পাঁচবিবি সড়কের শিমুলতলী বনখুর এলাকায় ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

জয়পুরহাট পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে পাঁচবিবি বীরনগর এলাকা থেকে একটি অটো রিক্সা জয়পুরহাটের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দেয়।
এ সময় অটোরিকশার চালক সহ এক অটো যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এবং আহত হয় আরো চার নারী। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে।
নিহতদের মধ্যে অটো চালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি টিএনটি পাড়া  এবং অপর নিহত অজ্ঞাত মহিলার বাড়ি উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে।
আহতদের মধ্যে পাঁচবিবির বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি বলে জানা গেছে। অপর আহত ২জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও ড্রাইভার হেলপারকে আটক করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বছরের অর্ধেক সময়ই অচল ধানুয়া কামালপুর স্থলবন্দর রাজস্ব হারাচ্ছে সরকার, কর্মহীন ৮ হাজার শ্রমিক-ব্যবসায়ী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর যেন এখন অস্তিত্ব সংকটে।