সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরসাহাভিকারী গ্রামের মালেক মাষ্টার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশে নদী ভাঙন প্রতিরোধে দ্রুত জিওব্যাগ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে তীব্র নদী ভাঙনে উদ্বেগ প্রকাশ করেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নদীর ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি ও স্থানীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।।

মানবন্ধনে বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিক্ষক আব্দুর রহমান, স্থানীয় শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল হালিম, বেলায়েত হোসেন, মোস্তফা বয়াতী, ওবায়দুল হক সহ স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী নদী ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দ্রুত জিওব্যাগ বাস্তবায়নের মাধ্যমে তাদের বসতভিটা ও সম্পদ রক্ষার দাবি জানান।