গাংনীতে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংমহল বিজিবি সদস্যরা সীমান্তের বিওপি মেইন পিলার ১৩৭/২-এস এলাকার প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল মাঠে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ঐ স্থান থেকে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে বিজিবি সূত্রে  জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন