ক্ষতিকর পার্থেনিয়াম আগাছা ফসলের জমিতে পৌঁছে গেছে, শঙ্কায় কৃষকরা

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা ও মিরপুর থানার তালবাড়ীয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ফসলের জমিতে ক্ষতিকর পার্থেনিয়াম আগাছার বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়া এই আগাছা কৃষিজ উৎপাদন ও পরিবেশের জন্য নতুন হুমকি হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, গ্রামের বিভিন্ন ফসলি জমি, জমির আইল এবং আশপাশের পতিত জমিতে পার্থেনিয়াম আগাছা জন্মেছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই আগাছা অত্যন্ত দ্রুত বংশবিস্তার করে এবং ফসলের সঙ্গে প্রতিযোগিতা করে মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে নেয়। ফলে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকে।
শুধু কৃষিই নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও পার্থেনিয়াম একটি বড় ঝুঁকি। এর সংস্পর্শে এলে ত্বকে অ্যালার্জি, চুলকানি, চোখে জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে।
স্থানীয় কৃষকরা জানান, আগাছাটি দ্রুত নির্মূল না করা হলে এটি আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে কৃষিতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিশেষজ্ঞরা বলছেন, পার্থেনিয়াম আগাছা ফুল ও বীজ হওয়ার আগেই উপড়ে ফেলে নিরাপদ স্থানে ধ্বংস করতে হবে। একই সঙ্গে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভূল্লী উপজেলায় এসএসসিতে জাঠি ভাঙা সিডিউল কাষ্ট স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে ভয়াবহ ফল বিপর্যয়,আর ৫ টি বিদ্যালয়ে নেই একজনও পাস

ঠাকুরগাঁও চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৫টি উচ্চ বিদ্যালয়ে