ইটনায় আজ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওরপারের কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও শঙ্কা। বিশেষ করে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।
সময় (২৪ মার্চ ২০২৬) তারিখে বিকাল ৪টা ৩০ মিনিটে ও সন্ধা ৭ ঘটিকায় এই প্রবল ঝড় হয়।এই ঝড়ের ৫ থেকে ১০ মিনিট পড় থেকে এই শুরু হতে তাকে শিলাবৃষ্টি।পড়ে দিরে দিরে তার প্রভাব বাড়তে তাকে।
ইটনা উপজেলার হাওরের কয়েকজন কৃষক জানান, বোরো ধানের জন্য বৃষ্টি প্রয়োজন হলেও শিলাবৃষ্টি হলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে হাওরের জমিতে ধানের শীষ বের হওয়ার প্রস্তুতি চলছে। এ সময় অতিবৃষ্টি বা শিলাবৃষ্টি হলে ফলন কমে যেতে পারে


