কালীগঞ্জ ট্রান্সপোর্ট লি. (KTL) এর শুভ উদ্বোধন

সুখবর! সুখবর! সুখবর!
দীর্ঘদিন ধরে অটোরিকশার সিন্ডিকেট ও অতিরিক্ত ভাড়ার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল পূবাইল ও কালীগঞ্জের সাধারণ মানুষ। স্কুল-কলেজের ছাত্র থেকে অফিসগামী মানুষ, সবাইকে গুনতে হতো মনগড়া ভাড়া।
এবার সেই ভোগান্তির অবসান
কালীগঞ্জ ট্রান্সপোর্ট লি. (KTL) এর শুভ উদ্বোধন
সরাসরি বাস সার্ভিস চালুর মাধ্যমে সিন্ডিকেট ভেঙে দিয়ে জনগণের পাশে দাঁড়াচ্ছে KTL।
 নতুন রুট:
কালীগঞ্জ দেওপাড়া ফেরীঘাট → গুলিস্তান বাসস্ট্যান্ড
নির্ধারিত ভাড়া, নিরাপদ যাত্রা, সময়ের নিশ্চয়তা।
 উদ্বোধনী অনুষ্ঠান:
– তারিখ: ৩ আগস্ট ২০২৬, রোজ সোমবার
– সময়: সকাল ১১:০০ ঘটিকা
– – স্থান: কালীগঞ্জ দেওপাড়া ফেরীঘাট, কালীগঞ্জ, গাজীপুর
 প্রধান অতিথি:
জনাব এ. কে. এম ফজলুল হক মিলন, এম.পি, গাজীপুর-৫ আসন
বিশেষ অতিথি:
জনাব এ. টি. এম কামরুল ইসলাম, ইউএনও, কালীগঞ্জ
জনাব মোঃ জাকির হোসেন, ওসি, কালীগঞ্জ থানা
KTL এর প্রতিশ্রুতি:
১/ সিন্ডিকেটমুক্ত ভাড়া
২/ নির্দিষ্ট সময়ে বাস ছাড়া
৩/ নারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য আরামদায়ক সেবা
এখন থেকে কালীগঞ্জ,ও পূবাইল বাসীকে ঢাকা যাতায়াতে আর অটোরিকশা সিন্ডিকেটের কাছে জিম্মি থাকতে হবে না।
আসুন সকলে মিলে একসাথে গড়ে তুলি সিন্ডিকেটমুক্ত যাতায়াত ব্যবস্থা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন