সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে সুপেয় পানির প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
ওয়াটার আর এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং রূপান্তর-এর বাস্তবায়নে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফতেপুর গ্রামের হাবিবুল্লাহ পাড়ের জমিতে এ প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী।এ সময় উপস্থিত ছিলেন রূপান্তরের এডমিন এন্ড ফাইন্যান্স অফিসার দেব নারায়ণ মণ্ডল, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ আবু সুফিয়ান, সদস্য স্বপ্না পারভীন, রেহানা খাতুন, লাবনী আক্তার মিম, নুরনাহার বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, এই সুপেয় পানির প্ল্যান্ট চালু হলে এলাকাবাসী নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমবে। এটি জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


