রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষের মুখে বিনামূল্যে সুস্বাদু খাবার তুলে দিয়েছে সামাজিক ও মানবিক সংগঠন (ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতি সপ্তাহের শুক্রবার জুমার নামাজের পর নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ১৯ জুন শুক্রবার তৃতীয়বারের মতো এ আয়োজন সম্পন্ন হয়।
উপজেলার ঈদগাঁও বাস স্টেশনস্থ ক্যান্ডেল ৭১ হোটেল চত্বরে আয়োজিত এ কর্মসূচি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদের সার্বিক তদারকিতে সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোবারক হোসেন সাঈদ ও মো: মিজবাহ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, দৈনিক আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি মোহাম্মদ সেলিম। সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ জুবাইর, সহ-সভাপতি সাজেদুর রহমান সুফাত, সাধারণ সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান তাফসির, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল কবির রাকিবসহ সদস্য মোহাম্মদ সাকিব, বেদার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন সেই লক্ষ্যেই নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বলেন, অনেক মানুষ যেখানে পরিবারের সঙ্গে নিয়মিত ভালো মানের খাবার খেতে পারেন, সেখানে সমাজের অনেক অসহায় ও দরিদ্র মানুষ অর্থাভাবে দুবেলা খেতেও হিমশিম খাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোই মূল দায়িত্ব।
বক্তারা আরও জানান, প্রতি শুক্রবার উপজেলার এসব অসহায় মানুষের জন্য একবেলা সুস্বাদু খাবারের আয়োজন করা হচ্ছে। ১৯ জুন অনুষ্ঠিত কার্যক্রমটি ছিল তৃতীয় পর্ব। তারা আশা প্রকাশ করেন, উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা পেলে এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা