মঙ্গলবার,২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরগঞ্জে বীর নিবাসকে ‘গোডাউন’ হিসেবে ভাড়া দেওয়ার অভিযোগ

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি ব্যয়ে নির্মিত বাড়ি “বীর নিবাস” কে কয়েলের গোডাউন হিসেবে ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে খোদ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে।
জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরশহরের ৭ নং ওয়ার্ডের ধামদী জালপাড়া এলাকায় আবু তাহের নামের ওই বীর মুক্তিযোদ্ধার জন্য বাসভবন করে দেয় সরকার। কিন্তু মুক্তিযোদ্ধা আবু তাহের নিবাসে বসবাস না করে তার দূর সম্পর্কের আত্মীয় ধামদী গ্রামের মৃত সুলতানের পুত্র ফ্যামেলি কয়েলের স্থানীয় পরিবেশক শাহ আলমের কাছে ঘরটি ভাড়া দেন। এতে এলাকায় চলছে তীব্র প্রতিক্রিয়া।
স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান,ওই মুক্তিযোদ্ধা ময়মনসিংহ থাকেন। সরকারি বাড়িটি কয়েলের গোডাউন হিসেবে ভাড়া দিয়ে রেখেছেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সরেজমিনে গিয়ে দেখা যায়- বীর নিবাসটি বর্তমানে ফ্যামেলি মশার কয়েল, বাংলা সল্টেজ বিস্কুট ও মানহীন শিশুখাদ্যের গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাড়াটিয়া শাহ্ আলম বলেন, ওনি আমার ফুফা (মুক্তিযোদ্ধা আবু তাহের) স্ব-পরিবারে ময়মনসিংহ শহরে থাকেন। বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে মুঠোফোনে কল দিলে, এ প্রতিবেদককে বলেন – “আপনি যা করার করেন। আমারও অনেক সাংবাদিক আছে।”
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক হাবিবুর রহমান হলুদ বলেন, বীর নিবাসকে গোডাউন হিসেবে ভাড়া দেয়াটা ঠিক হয়নি। এ বিষয়ে আমি তার সাথে কথা বলবো।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানকে একাধিকবার কল, মেসেজ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন