শুক্রবার,৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়ালিয়া পূর্বপাড়া মসজিদের নির্মাণকাজে চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলুর আর্থিক সহায়তা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া পূর্বপাড়া জামে মসজিদের নির্মাণ ও সংস্কার কাজে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজিম লাভলু।
শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি আড়ালিয়া পূর্বপাড়া জামে মসজিদে উপস্থিত হন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি মসজিদের চলমান দ্বিতল নির্মাণকাজ পরিদর্শন করেন এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরে মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজে সহযোগিতার অংশ হিসেবে মোঃ নাজিম লাভলু নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। তার এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে তার এমন উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
এ সময় মোঃ নাজিম লাভলু বলেন, “মসজিদ একটি পবিত্র ইবাদতের স্থান। এর উন্নয়ন ও সংস্কারে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও মসজিদের প্রয়োজন অনুযায়ী ফ্যান, লাইট, এসি ও অন্যান্য সংস্কারকাজে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ নাজিম লাভলু দীর্ঘদিন ধরে গোপনে ও প্রকাশ্যে বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। বিশেষ করে সাঁকো নির্মাণ, সেতু সংস্কার, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন