রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক বেগম দিলারা হাফিজ ছিলেন একজন অত্যন্ত মানবিক, স্নেহময়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি দেশের শিক্ষাঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর শিক্ষামূলক ও সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড বহু মানুষের জীবনে প্রেরণা জুগিয়েছে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।
মন্ত্রী আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারাল। তাঁর এই অনুপস্থিতি পরিবার, সমাজ ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন।
উল্লেখ্য, অধ্যাপক বেগম দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা