মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ শে জুন উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক
বৃন্দ। প্রথমে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল
ডাঃ মুজাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার তাশরিফুল ইসলাম, পল্লীবিদ্যুৎ এর জি এম মোঃ সিদ্দিকুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সিনিয়র নেতা ও সাবেক ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সিনিয়র নেতা এডভোকেট আলী আজগর খাঁন, সাবেক ইউপির চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,সাবেক ইউপির চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, সাবেক ইউপির চেয়ারম্যান শাহাদত হোসেন,পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, মিলন মাস্টার, মহিদুল ইসলাম, সাংবাদিকদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ,সাংবাদিক আবু জাফর সিদ্দিক সাংবাদিক আশরাফুল সরদার সহ প্রমুখ বক্তাগণ।
সবার বক্তব্যর মাঝে উঠে আসে, মাদক বিক্রি ও সেবন বেড়ে গেছে, অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে তরুণরা,ইভটিজিং সহ সকল প্রকার অপরাধ দমনে শক্ত পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানান
এসব বিষয় আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন হলে বিষয়গুলো নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি সিংড়া থানা পুলিশকে রাতে পুলিশি টহল বাড়ানোসহ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন!
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত আরো বলেন, সমস্যার সমাধান এবং আইনি পরামর্শ দেওয়ার জন্য থানা ইনচার্জ রফিকুল ইসলামকে আহ্বান করেন। পাশাপারি সিংড়া পৌরসভার গুরুত্বপূর্ণ স্পটে উন্নত মানের ১০ টি সিসি ক্যামেরা লাগানোর ঘোষণা করেন।
থানা ইনচার্জ রফিকুল ইসলাম সকলের উপস্থিতে
বলেন অপরাধীদের তথ্য উপাত্ত থাকলে তা থানায় অবহিত করবেন। সিংড়া-থানা প্রয়োজনে সকলের সহযোগিতায় যেকোন অপরাধের তথা, মাদক, জুয়া চুরি, ডাকাতি, ইভটিজিং বন্ধ করতে আপ্রাণ চেষ্টার ত্রুটি করবে না বলে আশ্বস্ত করেন উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন