মারা গেছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, “ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার

রবিবার (১২ জুলাই, ২০২৬) আনুমানিক ভোর ৪টা  ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশ  জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি “ব্যারিস্টার মোঃ জমির উদ্দিন সরকার। “মৃত্যুকালে তার বয়স ছিলো-( ৯৪ বছর), বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
“ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার” ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে- ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন, এছাড়াও ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ওই বছরের ২১ জুন থেকে -৬ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও অনেক বছর ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
“ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার “১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পঞ্চগড় জেলার তেতুলিয়া নয়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতা মৌলভী মোহাম্মদ আজিজ বক্স ছিলেন একজন জোতদার।
“জমির উদ্দিন সরকার” ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স ও এম এ পাশ করেন, পরে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। এবং উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়ে লিংকনস ইন থেকে ব্যারিস্টার -এট-ল সনদ লাভ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি পঞ্চগড়- ১আসন থেকে ১৯৯৬ সাল থেকে -২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন,এবং ২০০৯ সাল থেকে- ২০১৪ সাল পর্যন্ত বিরোধীদলের ডেপুটি লিডার হিসেবে কাজ করেছেন।
১৯৯০ সালে তিনি তার নিজ জেলা পঞ্চগড়ে কলেজিয়েট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
দীর্ঘ বর্ণাঢ্য জীবনের পর তিনি, আজ ২০২৬ সালের ১২ জুলাই (৯৪ বছর বয়সে) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন