রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষক আটক

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এক সহকারী শিক্ষককে এক নারীর সাথে আপত্তিকর ও নগ্ন অবস্থায় হাতেনাতে ধরেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মঞ্জুর রহমান।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয় তলার ওয়াশরুম সংলগ্ন একটি ছোট কক্ষে ওই শিক্ষক এক নারীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বিদ্যালয়টি জনশূন্য হওয়ার সুযোগ নিয়ে তিনি প্রায়ই এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা।শ্রীফলতলা গ্রামের ছাত্র তানভীর রহমান শুভ, জাহিদ হোসেনসহ স্থানীয় কয়েকজন জানান, মঞ্জুর স্যার বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সময় বাইরে থেকে অপরিচিত নারী নিয়ে বিদ্যালয়ে আসতেন। সন্দেহবশত স্থানীয়রা শুক্রবার তাকে অনুসরণ করে। এক পর্যায়ে বিদ্যালয়ের ছাদে উঠে দেখা যায়, ওই শিক্ষক ও এক নারী আপত্তিকর অবস্থায় রয়েছেন। পরে স্থানীয়রা তাদের আটক করে গ্রামের মুরব্বিদের হাতে তুলে দেন।​প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ জানান, আটক হওয়ার পর ওই শিক্ষক নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং নানা অজুহাত দেন। স্থানীয়রা তাকে হাতেনাতে ধরার পরপরই পুলিশকে খবর দেওয়া হলেও, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি তাদের সরিয়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে ১২১ নং শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়েন উদ্দিন জানান, অভিযুক্ত শিক্ষক গত ২৫ জুন চিকিৎসার কথা বলে দুই দিনের নৈমিত্তিক ছুটি নিয়েছিলেন। তিনি বলেন, “আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে হতবাক হয়েছি। তিনি ঢাকায় যাওয়ার কথা বলে স্কুলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে বিদ্যালয়ের মর্যাদা ক্ষুন্ন করেছেন।” প্রধান শিক্ষক আরও জানান, বিষয়টি তিনি মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছেন।এদিকে, বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষিকারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দিতে পারেন বলেও আভাস পাওয়া গেছে।স্থানীয়দের দাবি, পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানকে যারা এমন অপবিত্র কাজের আড্ডাখানায় পরিণত করেছে, তাদের বিরুদ্ধে যেন শিক্ষা বিভাগ ও প্রশাসন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
​এ বিষয়ে মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু ১ হাজার ৭৮৫ কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। জেলার ৬টি উপজেলায়

অধ্যাপক আবদুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজের ২০২৬