মণিরামপুরে ‘ভোটের যুদ্ধ’: বিএনপি বিভক্ত, জামায়াত শক্ত অবস্থানে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মণিরামপুর) আসনে ত্রিমুখী ভোটের লড়াই চরম উত্তাপে পৌঁছেছে। বিএনপি-জামায়াত প্রার্থীদের প্রচারণায় বিভক্তি ও পারস্পরিক বিরোধ প্রকাশ্যে এসেছে। বিএনপির দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দ্বন্দ্বে দলীয় ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মাঠে সক্রিয় থেকে প্রচারণায় এগিয়ে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি ও বক্তব্য নিয়ে বিতর্ক পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। নারী কর্মী হেনস্তার অভিযোগসহ পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে এলাকায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় প্রায় ৪ লাখ ভোটারের চোখ এখন ১২ ফেব্রুয়ারির ব্যালটের দিকে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন