রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে পৃথক অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক

দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৩ পিস মাদক ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ও ৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ ও ২৭ জুন গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানার একটি বিশেষ চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত রাধাবাবুর ছেলে সুরেশ রবিদাস (৪০), একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কায়ছার আলীর ছেলে জসিম উদ্দীন (২৬) এবং ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের আমুলিয়া গ্রামের আমিনুল ইসলাম ওরফে বল্টুর ছেলে আরমান আলী (৫২)-কে আটক করা হয়।
অভিযানকালে সুরেশ রবিদাস ও জসিম উদ্দীনের কাছ থেকে মোট ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে আরমান আলীর কাছ থেকে ৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে বিরল থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশের দাবি, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে এবং জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু ১ হাজার ৭৮৫ কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। জেলার ৬টি উপজেলায়

অধ্যাপক আবদুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজের ২০২৬