বুধবার,২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী মাদারীপুরে জাহান্দার আলী মিয়া

 বিএনপি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। শনিবার (২০জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকরের এর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহান্দার আলী মিয়া বলেন প্রধানমন্ত্রী জাতির কাছে যা প্রতিশ্রুতি দিয়েছেন তার সবগুলোই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে রয়েছে। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মাসের মধ্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসুচির মাধ্যমে এই কাজগুলোর দৃশ্যমান হয়েছে। বিশ্বের কোথায় কোন রাজনৈতিক দল নেই যে, রাষ্ট্রক্ষমতা যাওয়ার পরেই, এক মাস যা করেছে তা এক বছরের মধ্যে পারছে কি না আমার যানা নাই।
তিনি আরো বলেন, একমাত্র তারেক রহমানের সরকারিই কৃষি কার্ড সহ কৃষকদের জন্য ১০হাজার টাকা কৃষি লোন মওকুফ করে দিয়েছেন এছাড়া ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি লেখাপড়া পোষাক পরিচ্ছেদ দেওয়া এবং খাল খননের মাধ্যমে দৃশ্যমান হয়েছে সরকারের উন্নয়নের চিত্র। তাই আমরা মনে করি তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, উপজেলা কৃষি অফিসার দীপ্তি রানী, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক মর্তুজ আলী ঢালী, সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদ খানসহ  জেলা বিএনপির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন