সোমবার,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঙ্গরায় ৫২ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি ইমরান হোসেন ওরফে সুমন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন ওরফে সুমন ওই গ্রামের সানু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় এসআই নাজিম উদ্দীন ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় নিজ বাড়ি থেকে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ ও বসতবাড়ি তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ইমরান হোসেনের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম বলেন, “আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে কোনো ধরনের আপস করা হবে না। এ ক্ষেত্রে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা