শুক্রবার,৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পোরশা উপজেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

নওগাঁর পোরশা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে পোরশা উপজেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলার সারাইগাছি মোড়ে গতকাল বিকাল ৫টায়এক আলোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান দৈনিক ভোরের চেতনা পত্রিক, সাধারণ সম্পাদক হিসেবে শ্রী জলাশ পাহান দৈনিক সরেজমিন পত্রিকা, । এছাড়াও সহ-সভাপতি, মোঃ তামজিদ মাতৃ জগৎ পত্রিকা,যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আরিফুল হক ঢাকা পোস্ট৭১, কোষাধ্যক্ষ শ্রী সুনীল কুমার জয় সাগর,ও কার্যনির্বাহী সদস্যসহ এই কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই সাংবাদিক ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে পোরশা উপজেলার উন্নয়ন, জনস্বার্থ ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করা, সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশন এবং উপজেলার সার্বিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন