পূবাইলে ব্যাটারি চুরিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও গ্রামে অটো ব্যাটারি চুরির অভিযোগে সালিশের রায় মানার জন্য সময় না দেওয়ায় ২৫ বছর বয়সী জুয়েল নামে এক যুবককে আজ রবিবার সকাল ১০টার দিকে বাসা থেকে তুলে এনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূবাইল আদর্শ কলেজের পিছনে অটো ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী সালিশে বসেন। সালিশে জুয়েলের নামে ৩০ হাজার টাকা জরিমানার রায় হয়। জুয়েল রায় মেনে নিলেও টাকা পরিশোধের জন্য সময় চাইলে তাকে সময় দেওয়া হয়নি।
এর জেরে আজ রবিবার সকাল ১০টার দিকে জুয়েলের ছোট ভাই এবং আরও কিছু লোক মিলে তাকে বাসা থেকে তুলে এনে বাসার পাশের একটি গাছের সাথে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী এর মর্গে রয়েছে।
এ বিষয়ে নিহত জুয়েলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ২৫ বছরের ছেলে রায় মেনে নিয়েছিলো। ওরা সময় দেয়নি। আজ রবিবার সকাল ১০টায় আমার কলিজার টুকরাকে বাসা থেকে ধরে নিয়ে গেল। আমি জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এই নৃশংস হত্যাকাণ্ডে খিলগাঁও গ্রামসহ পুরো ৪১ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পূবাইল থানার ওসি জানান, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।”
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন