মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, ১৮ই মে ২০২৬ খ্রি. সোমবার রাত ০১:২০ ঘটিকায় ডিএনসি’র পরিদর্শক মো: আব্দুর রহিম এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজারস্থ মাওলানা কসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে উত্তর পাশে পাকা রাস্তায় গোপন সংবাদ মোতাবেক একটি সিএনজি তল্লাশি করে ১,৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা সহ নম্বর বিহীন ০১ (এক) টি সিএনজি উদ্ধার ও জব্দ পূর্বক ০২ জন কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন –
১) মো: আব্দুল আলিম প্রামানিক (৪২),
পিতা – মৃত. শহিদুল প্রামানিক।
সাং – আলোকদিয়ার, থানা – শাহাজাদপুর, জেলা – সিরাজগঞ্জ।
২) মো: লিটন সরকার (৪০)
পিতা – মৃত. আবু জল সরকার।
সাং – গঙ্গাপ্রসাদ, থানা – শাহাজাদপুর, জেলা – সিরাজগঞ্জ।
আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ও ৩৮ ধারায় পাবনা সদর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।


