রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের নলডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
২৮ জুন রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন, ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহমেদ লেলিন, উপস্থিত ছিলেন। তারা অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকতা জুনায়েদ আহমেদ লেলিন জানায়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোনো শিশুকে এই কার্যক্রমের বাইরে না রাখার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এ সময় স্বাস্থ্যকর্মীরা সুষ্ঠুভাবে ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলার সব টিকাদান কেন্দ্রে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু ১ হাজার ৭৮৫ কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। জেলার ৬টি উপজেলায়