মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বেসরকারিভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি ‘তালা’ প্রতীক নিয়ে মোট ১,১৩,৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১,০৮,৯৪৮ ভোট। ফলে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন স্বতন্ত্র এই প্রার্থী।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনাজপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৭৩,৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৫,৪৫৬ জন, নারী ভোটার ২,৩৭,৯৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
ভোটগ্রহণের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোট সম্পন্ন হয়। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বেসরকারি ফলাফল অনুযায়ী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বিজয়ী হলেও, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা সাপেক্ষে ফলাফল চূড়ান্ত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন