সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তারাকান্দায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন

মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার, মাদক সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে তীব্র সচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহের তারাকান্দায় একটি মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (২০ জুন) বাদ আসর তারাকান্দা থানা সংলগ্ন এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়। ‘তারাকান্দা উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি’ এবং ‘তারাকান্দা উপজেলা প্রেস ক্লাব’-এর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। একই সাথে সংহতি প্রকাশ করে ‘গণঅধিকার পরিষদ, তারাকান্দা’ এই মানববন্ধনে অংশ নেয়।
​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তারাকান্দা উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির প্রধান উপদেষ্টা জনাব আব্দুল মালেক। এছাড়া কর্মসূচিতে স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি