টাঙ্গাইলের দেলদুয়ার ৫০০ পিছ ইয়াবা সহ ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ| মঙ্গলবার উপজেলার চরপাড়া বাজার সংলœ শাইলকাই ব্রীজের উপর থেকে নয়াচর পাহাড়পুর গ্রামের মো. ফুলচান মিয়ার ছেলে মো. লিটন মিয়া (৪২) ও সিংহরাগী মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৪২)’কে গ্রেফতার করা হয়েছে|
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চলাকালে দেলদুয়ার থানাধীন চরপাড়া বাজার সংলগ্ন শাইলকাই ব্রীজের উপর হতে সন্দেহজনক ভাবে একটি সিএনজি চেক করা হয়| চেক করার সময় ড্রাইভারের পাশে বসা লিটন মিয়ার লুঙ্গির বাম কোচর হতে একটি খাকি খামের ভিতর রক্ষিত ০৫টি জিপারে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| আটক লিটনকে জিজ্ঞাসাবাদ কালে সে জানায় উক্ত সিএনজির মাধ্যমে মাদক আনা-নেওয়া করা হয়| সিএনজি ড্রাইভার কালাম মিয়া ঘটনার সত্যতা ¯^ীকার করলে তাকেও তার সিএনজি সহ আটক করা হয়।


