মঙ্গলবার,২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় মাষ্টার জয়নাল

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচন এখনও অনেক দূরে। তবে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাষ্টার জয়নাল, যাকে অনেকেই আগামী দিনে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাষ্টার জয়নাল একজন সৎ, শিক্ষিত ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, অতীতে তারা এমন যোগ্য ও বিচক্ষণ প্রতিনিধি পাননি। তাদের মতে, একজন শিক্ষক হিসেবে মাষ্টার জয়নালের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং মানুষের প্রতি দায়িত্ববোধ তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন বলেও দাবি করেন তারা।
সাধারণ ভোটারদের অনেকেই মনে করেন, আগামী পৌর নির্বাচনে মাষ্টার জয়নাল কাউন্সিলর পদে প্রার্থী হলে তিনি ব্যাপক জনসমর্থন পাবেন। তাদের বিশ্বাস, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে তিনি ৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা, অবকাঠামো ও জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম পৌরসভা কুমিল্লা জেলার একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকা এবং স্থানীয় রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে এর বিশেষ গুরুত্ব রয়েছ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি