সোমবার,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কলমাকান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন

“জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬” উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রি.) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলমাকান্দার বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পুষ্টি সচেতনতা, সুষম খাদ্য গ্রহণ এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কণিকা সরকার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সোহরাব হোসাইন লিংকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠানসহ অন্যান্যরা।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, যা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নসহ একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা