মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, কার্তুস ও ইয়াবাসহ আটক ১

:পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের কার্তুস ও ৬৪ পিস ইয়াবাসহ আব্দুর রব (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
রোববার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আব্দুর রব মাটি ও বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের কার্তুস ও ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আব্দুর রবকে আটক করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, মাটি ও বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রবের বসতঘরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আব্দুর রবকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ সোমবার (১১মে)  আদালতের মাধ্যমে আব্দুর রবকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন