বুধবার,২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠে এসেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হারুয়া এলাকার একটি পুকুরে ওই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাপন দেবনাথ (৩৫) তার বাড়ির পাশে ৪০ শতকের একটি পুকুরের পাঙ্গাস ও দেশি জাতের শিং মাছের চাষাবাদ করে আসছিলো। বুধবার দিবাগত রাতের আধাঁরে দুর্বত্তরা পুকুরের নেট দেয়া সীমানা উঠিয়ে বিষ প্রয়োগ করে কিছু মাছ নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে জানতে পেরে পাপন দেবনাথ সন্দেহ থেকে একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করে। পাপন দেবনাথ জানান, জমাজমি নিয়ে বিরোধের কারণে এমনটি হতে পারে। পাপনের প্রতিপক্ষ সজল দেবনাথ বলেন, অনেক দিন ধরে অসুস্থ বাড়িতে যেতে পারি না, বিরোধপূর্ণ জমিতে পাপনরা খুঁটি দিয়ে দখলের চেষ্টা করছে। এসব নিয়ে অভিযোগ দেয়ার পর আবার ওরা নতুন নাটক তৈরির পায়তারা করছে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন